বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ২০২১-২২ অর্থবছরের জন্য ১৮ কোটি ৭৮ লাখ ৯৩ হাজার ২০০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন কোনো করারোপ না করে গতকাল দুপুর ১২টায় পৌরসভা কার্যালয়ে পৌর মেয়র আনিছুর রহমান এ বাজেট ঘোষণা করেন।
ঘোষিত এ বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ৪৩ লাখ ৯৩ হাজার ২০০ টাকা ও মোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৩২ লাখ ৬৫ হাজার টাকা এবং বাজেটে রাজস্ব উদ্বৃত্তের পরিমাণ ১১ লাখ ২৮ হাজার ২০০ টাকা।
এছাড়া উন্নয়ন বাজেটে আয় ও ব্যয়ের পরিমাণ রয়েছে ১৫ কোটি ৩৫ লাখ টাকা।
পৌরসভার মেয়র আনিছুর রহমানের সভাপতিত্বে বাজেট অধিবেশন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত।










