কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হোসেনপুর গ্রামের দক্ষিণ পাশের হাওড়ে ৩৫ একর জমিতে নির্মাণ করা হচ্ছে অত্যাধুনিক মানের প্রেসিডেন্ট রিসোর্ট।

গত শুক্রবার প্রেসিডেন্ট রিসোর্টের আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদের বড় ছেলে কিশোরগঞ্জ-৪ আসনের (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক।

এ সময় ডিএমপি তেজগাঁও জোনের ডিসি হারুন অর রশিদ, কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, প্রেসিডেন্ট রিসোর্টের পরিচালক ডা. শাহরিয়ার, মিঠামইন থানার ওসি মো. জাকির রব্বানী, ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মুসলেহ উদ্দিন প্রমুখ।