পবিত্র রমজানকে সামনে রেখে বাগেরহাটে স্বল্প মূল্যে শুরু হয়েছে ট্রেডিং করপোরেশন বাংলাদেশের (টিসিবি) পণ্য বিতরণ কর্মসূচি। আজ রোববার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। আজ ৬ হাজার উপকারভোগীকে পণ্য বিতরণ করা হবে।
সকালে জেলা খাদ্যগুদাম থেকে ডিলারদের কাছে প্যাকেট করা পণ্য সরবরাহ করেন জেলা প্রশাসক। পরে সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়ন পরিষদ চত্তরে তালিকাভুক্ত উপকারভোগীদের মাঝে পণ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
রোজার আগেই স্বল্প মূল্যে পণ্য পেয়ে খুশি উপকারভোগীরা। আগে নানা বিড়ম্বনার মধ্য দিয়ে গেলেও বর্তমানে যে উপায়ে পণ্য সরবরাহ শুরু হয়েছে, বিষয়টি তাদের জন্য সুবিধাজনক হয়েছে বলে জানিয়েছেন নিম্ন আয়ের মানুষরা।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, আজ প্রথম দিন ৬ হাজার উপকারভোগীকে টিসিবির পণ্য বিতরণ করা হবে। আগামী ৩০ মার্চ পর্যন্ত জেলার ৮১ হাজার ৯১৩টি পরিবার এসব পণ্য পাবেন। প্রতিটি প্যাকেজের জন্য পরিবার প্রতি ব্যয় হবে ৪৬০ টাকা।
টিসিবির পণ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মনতোষ কুমার মজুমদার, কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিতুর রহমান পল্টনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
বাগেরহাটের ৬ হাজার উপকারভোগীকে আজ দেয়া হচ্ছে টিসিবির পণ্য