বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বৈরী আবহাওয়ার কারণে আজ বুধবার সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ বরিশালের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম।

তিনি জানান, বরিশাল নদীবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত লঞ্চ  চলাচল বন্ধ থাকবে।