বাগেরহাটে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। নভেল গতকাল করোনাভাইরাস প্রতিরোধসংক্রান্ত জেলা মনিটরিং কমিটির সভায় এ আহ্বান  জানানো হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে মনিটরিং কমিটির সভায় পুলিশ সুপার কেএম আরিফুল হক, সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ, অতিরিক্তি জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন ভুইয়া, সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।