দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীতে গোসল করতে নেমে সুরমা আক্তার নামের চার বছরের এক শিশু মারা গেছে। গতকাল দুপুরে করতোয়া নদীর হাজিরঘাটে এ ঘটনা ঘটে। মৃত শিশু সুরমা (৪) ঘোড়াঘাট পৌর এলাকার পূর্বপাড়া গ্রামের আরিফুল ইসলামের মেয়ে। হাজিরঘাটে শিশু সুরমার নানিবাড়ি। এ তথ্য নিশ্চিত করেছেন ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিরঞ্জন সরকার।

স্থানীয়দের বরাত দিয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হাসান কবির জানান, শিশুটি গতকাল সকালে হাজিরঘাট এলাকায় অবস্থিত তার নানিবাড়িতে বেড়াতে যায়। দুপুরে সে স্থানীয় আরো কিছু শিশুর সঙ্গে নদীতে গোসল করতে নেমে ডুবে যায়।