তিন মাস পর জামিনে কারামুক্ত হয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। আজ শনিবার (১৪ মার্চ) বেলা আড়াইটার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার-২ থেকে তিনি মুক্তি পান।
কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত উল ফরহাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতের জামিন সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর সেগুলো যাচাই করা হয়। সব প্রক্রিয়া শেষে দুপুর আড়াইটার দিকে তিনি কারাগার থেকে বের হন।
এর আগে, গত ১৪ ডিসেম্বর ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। এরপর থেকে তিনি কারাগারেই ছিলেন।










