দিনাজপুরের হিলিতে জাতীয় বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল উপজেলা পরিষদ চত্বরে এ মেলা শুরু হয়েছে। মেলা উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ। এ সময় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
হিলিতে দুদিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলা শুরু
দিনাজপুরের হিলিতে জাতীয় বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল উপজেলা পরিষদ চত্বরে এ মেলা শুরু হয়েছে।










