রাজশাহী মহানগরীতে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে আওয়ামী লীগের কর্মীসহ ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আরএমপির মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতার আওয়ামী কর্মী হলেন, রাজশাহী মহানগরীর কর্ণহার থানার শরিষাকুড়ি পশ্চিমপাড়া এলাকার হযরত আলীর ছেলে আব্দুল হানিফ (৩৬)।
এ ছাড়া আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরো ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৯ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য মামলায় ৭ জন রয়েছেন। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।










