বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানিয়েছে দক্ষিণ কোরিয়া। শনিবার
(১৭ আগস্ট) দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র
মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
বলেন. দক্ষিণ কোরিয়ার সরকার আশা করে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দ্রুত শান্তি
ও শৃঙ্খলা ফিরিয়ে আনবে। কোরিয়া-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া ও অন্তর্বর্তী
সরকারের সঙ্গে কাজ করার জন্য আমরা উন্মুখ।










