বাগেরহাটে লাইসেন্সের শর্ত ভঙ্গ করে চাল মজুদের দায়ে বরকত রাইস মিলকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট শহরের বিসিক শিল্প নগরীতে এ অভিযান পরিচালনা করা হয়। বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম এ অভিযানের নেতৃত্ব দেন।
তিনি বলেন, চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে বাগেরহাটের বিভিন্ন অটো রাইস মিলে অভিযান চালানো হয়েছে। এরমধ্যে বিসিক শিল্প নগরীতে মধু ধাম নামের এক ব্যক্তির মালিকানাধীন বরকত রাইস মিলে গত তিনমাস ধরে চাল উৎপাদন করলেও খুচরা বাজারে পাঠানোর কোন তথ্য প্রমাণ পাওয়া যায়নি। এই কারণেই মিল মালিককে এক লাখ টাকা জরিমানা এবং সতর্ক করা হয়েছে। জেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।










