দেশে নভেল করোনাভাইরাসের সংক্রমণ সংখ্যা বাড়ছে। বিভিন্ন অঞ্চলে নতুন করে হানা দিয়েছে ভাইরাসটি। এর মধ্যে রয়েছে ওমিক্রন সংক্রমণের ঝুঁকি। বাগেরহাটে ভাইরাসটির শনাক্তের হার ৫৪ দশমিক ৫৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় জেলায় ৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৪৮ জন কভিড-১৯ এ শনাক্ত হন।
জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত শনাক্তের সংখ্যা ৭ হাজার ৬৯৬ জন। এছাড়া আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ১৪৪ জন। আজ রোববার এ তথ্য জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
বাগেরহাটে গত এক সপ্তাহ ধরে কভিড-১৯ সংক্রমণের হার ৩২ থেকে ৫৪ দশমিক ৫৫ শতাংশের মধ্যে ওঠানামা করছে। সংক্রমণ বাড়লেও মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কম। হরহামেশেই মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছেন লোকজন। কেউ কেউ মাস্ক না পরার বিভিন্ন অজুহাত দেখাচ্ছেন।
বর্তমানে বাগেরহাটে করোনায় আক্রান্ত হয়ে ১৩ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিরা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানায় স্বাস্থ্য বিভাগ।
এদিকে স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা প্রতিদিন বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। মাস্ক না পরার অপরাধে এক সপ্তাহে বেশ কয়েকজনকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর পরও মাস্ক ব্যবহার করতে মানুষের অনিহা দেখা যাচ্ছে।
বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ বকসী বলেন, ওমিক্রনের বড় ধরনের সংক্রমণের শঙ্কা রয়েছে। সংক্রমণ রোধে সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানান তিনি।
বাগেরহাটে করোনা শনাক্তের হার ৫৪.৫৫ শতাংশ