নওগাঁ জেলার মহাদেবপুরে একটি অটোরাইস মিল অবৈধভাবে চাল মজুদ করায় এক লাখ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করেন মহাদেবপুরের উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান সোহাগ।
মিলে ক্যাপাসিটির চেয়ে বেশি আতপ চালের মজুদ থাকায় কৃষি বিপণন আইন ২০০৮ এর ১৯ (১) এর ঠ ও ড ধারা অনুযায়ী এ জরিমানা করা হয়। তাৎক্ষণিক অর্থ আদায় করা হয়। এছাড়া অবৈধ মজুদকৃত চাল তিন দিনের মধ্যে বিক্রির আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ সময় উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মো. গোলাম মওলা, জেলা খাদ্য
নিয়ন্ত্রক তানভীর রহমান, জেলা বাজার কর্মকর্তা, ভোক্তা অধিকারের সহকারী পরিচালক ও উপজেলা
খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।










