যশোরে
তেলবাহী ট্রেনের লাইনচ্যুত দুটি বগি সরিয়ে নেয়ায় প্রায় ৭ ঘণ্টা পর
খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। গতকাল ভোর ৪টার দিকে যশোরের সিঙ্গিয়া রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
লাইনচ্যুত বগি দুটি সরিয়ে নেয়ার পর বেলা ১১টার
দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণে ৭ ঘণ্টা বন্ধ
ছিল রেল যোগাযোগ।
রেলওয়ে যশোরের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মাহবুব হাসান জানান, সকাল ৮টার দিকে খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন এসে কাজ শুরু করে। সকাল সাড়ে ১০টার দিকে লাইনচ্যুত তেলবাহী ট্যাংকার সরিয়ে ফেলা হয়। এরপর বেলা ১১টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আয়নাল হাসান জানান, নাটোরের উদ্দেশে খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনটি যশোরের সিঙ্গিয়া রেলস্টেশনের কাছে বসুন্দিয়ার বানিয়ারগাতি এলাকায় পৌঁছলে লাইনচ্যুত হয়।










