আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরিশালে ১৪ চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় জানায়, জেলার ৫০টি ইউনিয়নে ১১ এপ্রিল প্রথম দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৪ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। তারা সবাই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ীরা হলেন উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের আব্দুল হালিম সরদার, মুলাদী উপজেলার সদর ইউনিয়নের কামরুল আহসান, গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের গোলাম হাফিজ মৃধা, মাহিলাড়া ইউনিয়নের সৈকত গুহ পিকলু, খাঞ্জাপুর ইউনিয়নের নূর আলম সেরনিয়াবাত, বার্থী ইউনিয়নের আব্দুর রাজ্জাক, বাটাজোর ইউনিয়নের আব্দুর রব হাওলাদার, চাদশী ইউনিয়নের নজরুল ইসলাম, বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের সাইফুল ইসলাম শান্ত, ইলুহার ইউনিয়নের শহিদুল ইসলাম, সলিয়াবাকপুর ইউনিয়নের মো. সিদ্দিকুর রহমান, সদর ইউনিয়নের আব্দুল জলিল ঘরামী, উদয়কাঠি ইউনিয়নের রাহাদ আহম্মেদ ননী ও বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের গোলাম মোর্শেদ।