চোটের কারণে এশিয়া কাপে খেলতে না পারা তামিম ইকবাল নিউজিল্যান্ড সিরিজের দলে ফিরলেন। ফিরেছেন আরেক অভিজ্ঞ খেলোয়াড় মাহমুদউল্লাহ। এশিয়া কাপের দলে বেশকিছু পরিবর্তন এনে প্রথম দুই ওয়ানডের জন্য গতকাল ১৫ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ দলটিকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে বিশ্রাম দেয়া হয়েছে। এছাড়া বিশ্রামে থাকছেন মেহেদী হাসান মিরাজ ও মুশফিকুর রহিম এবং পেস ত্রয়ী তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।বাদ পড়েছেন ব্যাটসম্যান নাঈম শেখ, আফিফ হোসেন ও শামীম হোসেন। দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার, কাজী নুরুল হাসান সোহান, অনভিষিক্ত বামহাতি ব্যাটার জাকির হাসান, পেসার সৈয়দ খালেদ আহমেদ ও লেগ স্পিনার রিশাদ হোসেন। 

নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে ১৯ সেপ্টেম্বর অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। 

বাংলাদেশ স্কোয়াড (প্রথম ও দ্বিতীয় ওয়ানডে)

লিটন কুমার দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ।