সাত ফ্র্যাঞ্চাইজি নিয়ে আগামী বছর জানুয়ারিতে বসছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। এ আসরের জন্য গতকাল ঢাকার এক পাঁচতারা হোটেলে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। এই ড্রাফট থেকে নিজেদের দল গুছিয়ে নিয়েছে সাতটি ফ্র্যাঞ্চাইজি। তবে দল পাননি সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক সৌরভ ও সাব্বির হোসেন। গতকালের অনুষ্ঠানে ড্রাফট কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মাহবুবুল আনাম।

জাতীয় দলের তারকা মুশফিকুর রহিম একাই ছিলেন দেশী ক্রিকেটারদের ‘এ’ ক্যাটাগরিতে। তাকে লুফে নিয়েছে ফরচুন বরিশাল। মুশফিকুর পাবেন ৮০ লাখ টাকা। এছাড়া ড্রাফট থেকে ইমরুল কায়েসকে দলে ভিড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তার অধীনে তিনবার শিরোপা জিতেছে কুমিল্লা। 

এবার বাংলাদেশীরা ‘এ’ ক্যাটাগরিতে ৮০ লাখ, ‘বি’ ক্যাটাগরিতে ৫০ লাখ, ‘সি’ ক্যাটাগরিতে ৩০ লাখ, ‘ডি’ ক্যাটাগরিতে ২০ লাখ, ‘ই’ ক্যাটাগরিতে ১৫ লাখ, ‘এফ’ ক্যাটাগরিতে ১০ লাখ ও ‘জি’ ক্যাটাগরিতে ৫ লাখ টাকা পাচ্ছেন। বিদেশীরা পারিশ্রমিক পাবেন ডলারে। তারা ‘এ’ ক্যাটাগরিতে ৮০ হাজার, ‘বি’তে ৬০ হাজার, ‘সি’তে ৪০ হাজার, ‘ডি’তে ৩০ হাজার ও ‘ই’তে ২০ হাজার ডলার পাবেন। 

বিপিএলে কার দল কেমন হলো

রংপুর রাইডার্স: রিটেইন (দেশী) নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ; (বিদেশী) আজমতউল্লাহ ওমরজাই, নিকোলাস পুরান। সরাসরি চুক্তি (দেশী): সাকিব আল হাসান ও (বিদেশী) বাবর আজম, এহসানউল্লাহ, মাথিশা পাথিরানা, ব্রেন্ডন কিং, ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভা। ড্রাফট থেকে: রনি তালুকদার, শামীম হোসেন পাটোয়ারি, রিপন মণ্ডল, হাসান মুরাদ, মাইকেল রিপন, ইয়াসির মোহাম্মদ, আবু হায়দার রনি, ফজলে রাব্বি, আশিকুজ্জামান। 

সিলেট স্ট্রাইকার্স : রিটেইন (দেশী) মাশরাফি বিন মর্তুজা, জাকির হাসান, তানজিম হাসান সাকিব। সরাসরি চুক্তি: (দেশী) নাজমুল হোসেন শান্ত ও (বিদেশী) রায়ান বার্ল, বেন কাটিং, জর্জ স্ক্রিমশ। ড্রাফট থেকে: মোহাম্মদ মিঠুন, রেজাউর রহমান রাজা, আরিফুল হক, ইয়াসির আলী চৌধুরী, রিচার্ড এনগারাভা, দুশান হেমন্ত, নাজমুল ইসলাম অপু, শফিকুল ইসলাম, নাঈম হাসান, জাওয়াদ রুয়েন, সালমান হোসেন ইমন। 

ফরচুন বরিশাল: রিটেইন (দেশী) মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ; (বিদেশী): ইবরাহিম জাদরান। 

সরাসরি চুক্তি: (দেশী) তামিম ইকবাল, (বিদেশী) শোয়েব মালিক, পল স্টার্লিং, ফখর জামান, মোহাম্মদ আমির, আব্বাস আফ্রিদি, দুনিথ ভেল্লালাগে। ড্রাফট থেকে: মুশফিকুর রহিম, রাকিবুল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, ইয়ানিক ক্যারিয়াহ, কামরুল ইসলাম রাব্বি, প্রীতম কুমার, তাইজুল ইসলাম, প্রান্তিক নওরোজ নাবিল, দীনেশ চান্দিমাল। 

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: রিটেইন (দেশী) লিটন দাস, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম; (বিদেশী) মোহাম্মদ রিজওয়ান, সুনীল নারাইন।  সরাসরি চুক্তি: (দেশী) তৌহিদ হৃদয়, (বিদেশী) মঈন আলী, আন্দ্রে রাসেল, ইফতেখার আহমেদ, জামান খান, খুশদিল শাহ, জনসন চার্লস, নূর আহমেদ, নাসিম শাহ, রশিদ খান। ড্রাফট থেকে: মৃত্যুঞ্জয় চৌধুরী, জাকের আলি অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, রাহকিম কর্নওয়াল, ম্যাথু ওয়াটলার ফোর্ড, ইমরুল কায়েস, মুশফিক হাসান, এনামুল হক। 

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: রিটেইন শুভাগত হোম, জিয়াউর রহমান, নিহাদউজ্জামান। সরাসরি চুক্তি: (দেশী) শহিদুল ইসলাম; (বিদেশী) মোহাম্মদ হারিস, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ হাসনাইন, স্টিভ এসকানজি। ড্রাফট থেকে: তানজিদ হাসান তামিম, আল-আমিন হোসেন, সৈকত আলী, ইমরানুজ্জামান, কার্টিস ক্যাম্ফার, বিলাল খান, শাহাদাত হোসেন দিপু, সালাউদ্দিন শাকিল। 

দুর্দান্ত ঢাকা: রিটেইন তাসকিন আহমেদ, আরাফাত সানি, মোহাম্মদ শরিফুল। সরাসরি চুক্তি: (দেশী) মোসাদ্দেক হোসেন সৈকত ও (বিদেশী) চতুরঙ্গ ডি সিলভা, স্যাম আইয়ুব, উসমান কাদির। ড্রাফট থেকে: সাইফ হাসান, ইরফান শুক্কুর, আলাউদ্দিন বাবু, এসএম মেহরাব হোসেন, লাহিরু সামারাকুন, সাদিরা সামারাবিক্রমা, নাঈম শেখ, সাব্বির হোসেন, জসিমউদ্দিন। 

খুলনা টাইগার্স: রিটেইন নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়। সরাসরি চুক্তি: (দেশী) এনামুল হক বিজয় ও (বিদেশী) এভিন লুইস, ফাহিম আশরাফ, ধনঞ্জয়া ডি সিলভা। ড্রাফট থেকে: আফিফ হোসেন, রুবেল হোসেন, পারভেজ হোসেন ইমন, হাবিবুর রহমান সোহান, কাসুন রাজিথা, দাসুন শানাকা, মুকিদুল ইসলাম মুগ্ধ, আকবর আলী ও সুমন খান।