প্রাণঘাতী করোনার সংক্রমণ ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরো ১৩ জন মারা গেছে। হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তারা। এদের মধ্যে ৬ জন করোনায় এবং ৭ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “মৃতদের মধ্যে ছয়জনের পাঁচজনই চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। অন্যজনের বাড়ি নওগাঁয়। অন্যদিকে উপসর্গ নিয়ে মারা যাওয়া সাতজনের মধ্যে রাজশাহীর ২, নওগাঁর ২ এবং নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ার একজন করে মৃত্যুবরণ করেছেন।”
হাসপাতালের উপপরিচালক বলেন, ২৭১ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে রোববার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ২৯৫ জন। করোনা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৪১ জন। এছাড়া উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১১৭ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ জন। একেই সময়ে সুস্থ্য হয়ে হাসাপাতল ছেড়েছেন ৩৫ জন।
হাসপাতাল সূত্রে জানা যায়, নমুনা পরীক্ষার বিপরীতে রাজশাহীতে সবেচেয়ে বেশি ৫৩ দশমিক ৬৭ শতাংশের কভিড শনাক্ত হয়। এছাড়া নওগাঁয় ৫০ শতাংশ, চাঁপাইনবাবগঞ্জে ১৬ দশমিক ৪৬ শতাংশ এবং নাটোরে ১২ দশমিক ৬৭ শতাংশ কভিড শনাক্ত হয়েছে।










