রাজশাহী বিভাগে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ছাড়াল ৪৫ হাজার। গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলায় করোনা শনাক্ত হয়েছে ৬৪৫ জনের। এ নিয়ে বিভাগে করোনা সংক্রমণ দাঁড়াল ৪৫ হাজার ৭১ জনে। গত একদিনে বিভাগে করোনায় মারা গেছেন ১১ জন। এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৬৯৮ জনে। গতকাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিকে করোনার হটস্পট এখনো রাজশাহী। এ জেলায় গত একদিনে ৩৩৪ জনের করোনা ধরা পড়েছে।