বরিশালে কৃষি ও পল্লীঋণ সহজীকরণ প্রকল্প ও প্রশিক্ষণবিষয়ক কর্মশালা নগরীর সার্কিট হাউজ হল রুমে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৯টায় কর্মশালার উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। এ সময় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব জাকিয়া সুলতানা ও বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) ব্যবস্থাপনা পরিচালক মো. আলী হোসেন প্রধানিয়া।

কৃষি ব্যাংক বরিশাল বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দীন রাজীবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের বরিশাল কৃষিঋণ বিভাগের যুগ্ম পরিচালক কাজী নজরুল ইসলাম, অনলাইন কৃষি ও পল্লীঋণের উদ্ভাবক এবং অগ্রণী রেমিট্যান্স হাউজের সিইও জসিম উদ্দিন প্রমুখ।