রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মহাখালীস্থ এসকেএস টাওয়ারে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী।

‘অ্যাকাউন্টিবিলিটি টুডে সাসটেনেবিলিটি টুমরো’ এ মূলমন্ত্রকে সামনে রেখে আয়োজিত সম্মেলনে আসন্ন ২০২৬ সালের কর্মপরিকল্পনা, সেবার মানোন্নয়ন ও টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ উপলক্ষে বক্তব্য দেন হাসপাতালের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার দিলীপ কুমার পাল, ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী, মেডিকেল সার্ভিসেস পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. এ কে মাহবুবুল হক, মানব সম্পদ ও সাপ্লাই চেইন পরিচালক কর্ণেল মো. ইফতেখার আহমেদ (অব.), চিফ ফিন্যান্সিয়াল অফিসার দিপংকর দত্ত এসিএস, ডেপুটি ডিরেক্টর ডা. কাজী রফিকুল আলম, হেড অব কর্পোরেট নীতা চক্রবর্ত্তী এবং ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিমিটেড, ব্রাহ্মণবাড়িয়া শাখার ইনচার্জ সৈয়দ হাসিবুল হক (হাসিব)সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সম্মেলনে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, হাসপাতালের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও রোগীদের আরো উন্নত ও দ্রুত চিকিৎসা দেয়ার লক্ষ্যে প্রশস্ত নতুন বহির্বিভাগ স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ বিভাগে দিবা-রাত্রি অনেক রোগীকে একসঙ্গে চিকিৎসাসেবা দেয়া সম্ভব হবে।

সম্মেলন শেষে হাসপাতালের উন্নয়ন ও সেবার মান বৃদ্ধিতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীদের পুরস্কৃত করা হয়।

-বিজ্ঞপ্তি