আগামী বৃহস্পতিবার বিশ্ব হার্ট দিবস। বিশেষ এই দিবসে কার্ডিওভাসকুলার ডিজিজ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল আয়োজন করতে যাচ্ছে বিনামূল্যে স্বাস্থ্যসেবা তথা হেলথ ক্যাম্প। ক্যাম্পে আসা রেজিস্ট্রেশনকৃত রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ পাবেন বিনামূল্যে। এছাড়া থাকছে সব পরীক্ষার ওপর ৩৫ শতাংশ ছাড়।
বিশ্বে হৃদরোগের কারণে বছরে প্রায় এক কোটি ৭০ লাখ লোক মারা যায়। জীবনযাত্রায় পরিবর্তন, অস্বাস্থ্যকর জীবনাভ্যাস, অসচেতনতা -এসব কারণে হৃদরোগ শুধু বড়দের নয়, এখন তরুণ এমনকি শিশুদেরও হচ্ছে।
বিশ্ব হার্ট দিবসকে সামনে রেখে- হৃদরোগে কারা উচ্চ ঝুঁকিতে আছেন, এক্ষেত্রে মানুষ সাধারণত কী ধরনের ভুল করে থাকে, কখন সার্জারির প্রয়োজন হয়, হৃদরোগের সচেতনতায় কী করণীয় ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে বাংলাদেশের স্বনামধন্য হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ পেতে https://umchltd.com/packages/view/9 ভিজিট করতে পারেন।
বিশ্ব হার্ট দিবসে হেলথ ক্যাম্পে রোগী দেখবেন, অধ্যাপক ডা. নাসির উদ্দিন আহমেদ, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ডা. এস. এম মামুনুর রহমান, ডা. আশরাফুল হক সিয়াম, ডা. এম এ হাসনাত, ডা. শরদিন্দু শেখর রায়, অধ্যাপক ডা. রানা মোকাররম হোসেন, ডা. মোহনা জামান ও ডা. সানিয়া হক।











