বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাবেক ডিন ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ড. মানিক লাল দেওয়ান (৯১) পরলোক গমন করেছেন। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। আজ তার দাহক্রিয়া হবে।

চিকিৎসকরা জানিয়েছেন, তিনি ব্রেনস্ট্রোক করেছেন। রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. বিপাশ খীসা জানিয়েছেন, ক’দিন আগেই কভিডমুক্ত হয়ে রাঙ্গামাটি ফিরেছিলেন মানিক লাল দেওয়ান।