বাংলাদেশ খেলাফত আন্দোলনের পর দ্বিতীয় দল হিসেবে খেলাফত মজলিস ১১ দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল।
গতকাল রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ দলীয় ঐক্য মূলত নির্বাচনী সমঝোতার ভিত্তিতে গঠিত হয়েছিল। নির্বাচন শেষ হওয়ার পর কিছু কর্মসূচিতে অংশ নিলেও এখন থেকে ওই জোটের সব কর্মসূচি থেকে বিরত থাকবে খেলাফত মজলিস।










