বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে শিগগিরই দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

এর আগে গতকাল রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন তারেক রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, ‘তিনি শিগগির চলে আসবেন, ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘এটা আমাদের রেগুলার মিটিং, স্থায়ী কমিটির মিটিং। বিভিন্ন বিষয়ে, রাজনৈতিক আলোচনা এবং নির্বাচনভিত্তিক বিভিন্ন আলোচনা, প্রচার ও কৌশল নির্ধারণের জন্য বিভিন্ন আলোচনা করেছি। অন্য কোনো বিষয় নয়।’