জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষা, নদ-নদী ও খাল-বিল দখল-দূষণের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে শহরের শহীদ মিনারের সামনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), গ্রিন ভয়েজ ও একুশে পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। একসময় ছোট যমুনা নদীতে পালতোলা নৌকা ও লঞ্চ চলত। পলি পড়ে ভরাট হওয়ায় নৌকা আর আসে না। জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। নদী বাঁচলে জীববৈচিত্র্য রক্ষাসহ জীবিকা ও কর্মসংস্থান বাড়বে বলে মনে করেন পরিবেশবিদরা।