নোয়াখালী থেকে বিক্রির জন্য বগুড়ায় নিয়ে আসা বিলুপ্তপ্রায় সুন্ধিজাতের ৩৫টি কাছিম উদ্ধার হয়েছে। গতকাল সকাল ৯টার দিকে শহরের তিনমাথা এলাকা থেকে বন বিভাগের সহযোগিতায় কাছিমগুলো উদ্ধার করেন সরকারি আজিজুল হক কলেজের পরিবেশবাদী সংগঠন তীরের সদস্যরা। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন বগুড়ার রফিকুল ইসলাম ও গোবিন্দ চন্দ্র রায়।