ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসেবে ফ্যামিলি কার্ড চালু হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ‘ফ্যামিলি কার্ড’ চালু করতে কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন পরিবেশমন্ত্রী। খবর বিবিসি বাংলা।
পরিবেশমন্ত্রী বলেন, বিএনপি'র নির্বাচনী ম্যানিফেস্টোতে ফ্যামিলি কার্ডের বিষয়টি বিস্তারিত উল্লেখ আছে। সেটা কার্যকর কীভাবে করবে, তা নিয়েই আজ আলোচনা হয়েছে। ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসেবে চালু হবে...এটুকু আমি জানি।
ঠিক কতগুলো পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে- সাংবাদিকদের এমন প্রশ্নে মন্ত্রী বলেন, এটা ইউনিভার্সাল, এখানে কোনো রেস্ট্রিকশন থাকবে না। একটা কমিটি করা হয়েছে। হয়তো হতদরিদ্র পরিবার থেকে আরম্ভ করে দরিদ্র, মধ্যবিত্ত...এভাবে যাবে।










