বাগেরহাটের শরণখোলায় লোকালয় থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবনসংলগ্ন শরণখোলা গ্রামের মো. মোদাচ্ছের হাওলাদারের বাড়ির কাছ থেকে অজগরটি উদ্ধার করা হয়েছে। পরে অজগরটিকে বন বিভাগের শরণখোলা স্টেশন অফিসসংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে। পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়া অজগরটি উদ্ধার করে স্টেশন অফিসসংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে। অজগরটির দৈর্ঘ্য ১২ ফুট এবং ওজন ১৫ কেজি।
শরণখোলায় উদ্ধার অজগর বনে অবমুক্ত
বাগেরহাটের শরণখোলায় লোকালয় থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবনসংলগ্ন শরণখোলা গ্রামের মো. মোদাচ্ছের










