বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র-জনতার চিকিৎসার খরচ বহন করবে সরকার।
শনিবার (১৭ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের
স্বাস্থ্য সেবা বিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ব্যক্তিদের বিষয়ে খোঁজখবর নিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে। কমিটি পরবর্তী কর্মপন্থা নির্ধারণে আগামীকাল রোববার (১৮ আগস্ট) বৈঠকে বসবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যেসব ছাত্র-জনতা আহত হয়েছেন সরকারি হাসপাতালে তাদের বিনামূল্যে চিকিৎসাসহ যাবতীয় চিকিৎসা ব্যয় সরকার বহন করবে।
বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোকে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র-জনতার চিকিৎসায় বিল গ্রহণ না করতে অনুরোধ জানানো
হয়েছে। প্রয়োজনে এসব বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র-জনতার সব বিল সরকার বহন করবে
বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।










