তীব্র তাপপ্রবাহের কারণে দেশব্যাপী তিন দিনের জন্য ‘হিট অ্যালার্ট’ জারি করেছে আবহাওয়া অফিস। এমন পরিস্থিতিতেই রোববার থেকে খুলছে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান। তবে স্কুল খুললেও তীব্র গরম থেকে রক্ষা করতে প্রাথমিক বিদ্যালয়গুলোতে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা শিক্ষা মন্ত্রণালয়।

গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দেশজুড়ে বহমান তাপপ্রবাহের প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নজর রাখছে। পরিস্থিতি বিবেচনায় দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরবর্তী নির্দেশনা দেওয়া অ্যাসেম্বলি বন্ধ রাখতে বলা হয়েছে।