প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার সকালে প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেছেন। প্রধানমন্ত্রী সকাল ৯টায় তার অফিসে পৌঁছান। এ সময় সেখানে প্রধানমন্ত্রীকে তিন বাহিনীর প্রধানগণ স্বাগত জানান।

rank

ছবি- প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর প্রধানগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর দিনের কার্যসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী সেখানে পদোন্নতিপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। পদোন্নতিপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা হলেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী।

rank 2

ছবি- প্রধানমন্ত্রীর কার্যালয়

এ সময় উপস্থিত ছিলেন—প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম প্রমুখ।