পবিত্র মক্কা-মদিনার নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশ কম্প্রোমাইজ করবে না বলে সাংবাদিকদের জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, মক্কা-মদিনার নিরাপত্তা খুব গুরুত্বপূর্ণ। শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের যে দক্ষতা রয়েছে, জাতিসংঘের মাধ্যমে বিশ্বের বিভিন্ন জায়গায় আমরা তার প্রয়োগ করছি। সে জায়গা থেকে মক্কা প্যাক্ট বা চুক্তির যে উদ্যোগ নেয়া হয়েছে, সেটিকে ইতিবাচকভাবে বিবেচনা করতে সমস্যা কোথায়?’
আজ শনিবার (১০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সৌদি সফর শিগগিরই হবে বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘ঢাকা-রিয়াদের সম্পর্ক জোরদার হচ্ছে। তাদের উচ্চ পর্যায় থেকে এখানে আসছে, আমরাও যাচ্ছি। এর পাশাপাশি আগে যেমন এন্ট্রি লেভেলে শ্রমিক পাঠানো হতো এখন সেটি আরো ডাইভারসিফাই হবে। যেখানে বিনিয়োগ, শক্তি ও জ্বালানি, প্রযুক্তি এবং মেরিটাইম সিকিউরিটিসহ বিভিন্ন বিষয় যুক্ত হবে। দুই দেশের মধ্যে কমপ্রিহেনসিভ ইনভেস্টমেন্ট পার্টনারশিপ থাকবে।’










