ভারতের অভ্যন্তরে
ওভারলোডিংসহ নানা জটিলতার কারণে টানা চারদিন বন্ধের পর দিনাজপুরের
হিলি স্থলবন্দর দিয়ে চিপস পাথরের আমদানি শুরু হয়েছে।
পুনরায় চিপস পাথর আমদানি শুরু হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে
বিভিন্ন প্রকল্পে পাথর সরবরাহের জন্য চুক্তিবদ্ধ পাথর ব্যবসায়ী ও আমদানিকারকদের মধ্যে।
আজ বুধবার বিকেল ৫টার দিকে ভারত সরকার নির্দেশিত আন্ডারলোডিং পদ্ধতিতে (ট্রাক অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ পণ্য) ট্রাক প্রবেশের মধ্য দিয়ে দেশে চিপস পাথরের আমদানি পুণরায় শুরু হয়। এর আগে গত ৬ মার্চ থেকে বন্দর দিয়ে চিপস পাথরের আমদানি সম্পূর্ণ বন্ধ ছিল।
হিলি স্থলবন্দরের পাথর আমদানিকারক রনি খান বলেন, গত ফেব্রুয়ারি মাসে ভারতের পশ্চিমবঙ্গ সরকার ট্রাকে ওভারলোডিং পণ্য পরিবহন বন্ধ করে দিলে গত ১৩ ফেব্রুয়ারি থেকে পাথর রফতানি বন্ধ করে দেন ভারতীয় ব্যবসায়ীরা। সরকারি নির্দেশনা অনুযায়ী ২৭ ফেব্রুয়ারি থেকে আন্ডারলোডিং পদ্ধতিতে রফতানি শুরু করলে হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় পাথর আমদানি শুরু হয়। কিন্তু ভারতে ওভারলোডিং নিয়ে স্থানীয় রফতানিকারক ও ট্রাক সিন্ডিকেটের সাথে বালুরঘাটের রফতানিকারক ও ট্রাক সিন্ডিকেটের মধ্যে ফের জটিলতা সৃষ্টি হলে গত ৬ মার্চ থেকে রফতানি বন্ধ করে দেন তারা। আজ চারদিন পর আবারো পণ্যটি আমদানি শুরু হয়েছে। এখন থেকে আন্ডারলোডিং পদ্ধতিতে চিপস পাথর রফতানি অব্যাহত থাকবে। এতে করে এই পাথর নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে সেটি কেটে যাবে বলেও জানান তিনি।
হিলি
স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, এ বন্দর দিয়ে বোল্ডার
পাথরের আমদানি অব্যাহত থাকলেও গত ৬ মার্চ থেকে চিপস পাথর আমদানি বন্ধ ছিল। তবে আজ
বিকেল থেকে আবারো ভারত থেকে পণ্যটি আমদানি শুরু হয়েছে।
আজ বন্দর দিয়ে ১৪টি ট্রাকে ২৭৬ টন চিপস পাথর আমদানি হয়েছে।










