জেলা ব্র্যান্ডিং কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধি ও পর্যটন শিল্পে সংশ্লিষ্ট উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে বাগেরহাটে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। এটুআই প্রোগ্রামের সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে গতকাল শহরের সার্কিট হাউজ মিলনায়তনে এ প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, সহকারী কমিশনার রুবাইয়া বিনতে কাশেমসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেন এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির।
বাগেরহাটে উদ্যোক্তা উন্নয়নে প্রশিক্ষণ
জেলা ব্র্যান্ডিং কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধি ও পর্যটন শিল্পে সংশ্লিষ্ট উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে বাগেরহাটে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।










