দিনাজপুরের হিলিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ে ক্যাম্প ও রক্তদানে উৎসাহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। হিলির অনলাইন ব্লাড ব্যাংক নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে গতকাল বেলা ১১টায় দক্ষিণ বাসুদেবপুরের কাছিমিয়া ইমদাদুল উলুম কওমি মাদ্রাসায় এ রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এ সময় মাদ্রাসাটির ২০০ শিক্ষার্থীকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেয়া হয়। পরে সেখানে রক্তদানে উৎসাহিত করতে সভা অনুষ্ঠিত হয়। এ সময় অনলাইন ব্লাড ব্যাংকের আতাউর রহমান, তুহিন খান, রবিউল ইসলাম, মাদ্রাসাটির শিক্ষকসহ অনেকেই উপস্থিত ছিলেন।
হিলিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
দিনাজপুরের হিলিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ে ক্যাম্প ও রক্তদানে উৎসাহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। হিলির অনলাইন ব্লাড ব্যাংক নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে গতকাল বেলা ১১টায় দক্ষিণ বাসুদেবপুরের কাছিমিয়া ইমদাদুল উলুম কওমি মাদ্রাসায় এ রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।










