গতকাল বেলা ২টার দিকে শহরের আসাম বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক সাকিবুল ইসলাম (২৩) জেলা শহরের ৫ নম্বর ওয়ার্ড আসাম বস্তি এলাকার রফিকুল ইসলাম ও রেখা ইসলামের ছেলে। রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, ‘পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের বাবা ও মাকে আটক করেছি।’