জামিনে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। আজ বুধবার বিকাল সোয়া ৪টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেয়া হয় বলে নিশ্চিত করেছেন তার আইনজীবী মোতাহার হোসেন সাজু।

তিনি বলেন, গুরুতর শারীরিক অসুস্থতার কারণেই তাকে জামিন দিয়েছেন আদালত। এখন তিনি বাসায় থেকেই চিকিৎসা নেবেন। সাবেক এই প্রধান বিচারপতির বিরুদ্ধে নয়টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলেও জানান তিনি।

গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার হন সাবেক বিচারপতি এ বি এম খায়রুল হক। যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। সেই থেকে এক বছরেরও বেশি সময় কারাভোগের পর তিনি জামিনে মুক্ত হলেন।

প্রধান বিচারপতি থাকা অবস্থায়, ২০১১ সালে এ বি এম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় দিয়েছিলেন।