শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস ২১ মার্চ থেকে শুরু হবে। এর আগের দিন ২০ মার্চ নবীনবরণ অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন এ তথ্য জানান। রেজিস্ট্রার বলেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে দুই ধাপে নবীনবরণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিটের শিক্ষার্থীদের এবং বেলা ২টায় ‘বি’ ইউনিটের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হবে।