তীব্র তাপদাহের কারণে মামলা শুনানিকালে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে আইনজীবীদের কালো গাউন পরিধানের বাধ্যবাধকতা শিথিল করেছে সুপ্রিমকোর্ট প্রশাসন।

প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শনিবার (২০ এপ্রিল) এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী চলমান তীব্র তাপপ্রবাহের কারণে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনাক্রমে এ সিদ্ধান্ত হয় যে, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে মামলা শুনানিকালে আইনজীবীদের গাউন পরিধানের বাধ্যবাধকতা শিথিল করা হলো। রোববার (২১ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে।