সুন্দরবন ও বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ ভ্রমণ করেছেন ১৫ দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা। মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ পর্যটন করপোরেশন আয়োজিত মুজিব ফ্যামিলাইজেশন ট্যুরের অংশ হিসেবে তারা বাগেরহাট ঘুরতে আসেন। প্রতিনিধি দলে ইন্দোনেশিয়া, ইরাক, ইতালি, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, নেপাল, পাকিস্তানসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও দুটি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। মোংলা দিয়ে সুন্দরবন ভ্রমণ শেষে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর নেতৃত্বে তারা গতকাল বিকালে ষাটগম্বুজ মসজিদ ও জাদুঘর ঘুরে দেখেন। এ সময় জেলা প্রশাসক মো. আজিজুর রহমান তাদের স্বাগত জানান।