বগুড়ায় একদিনেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দুই নারীসহ চারজন। শনিবার রাত পর্যন্ত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
গতকাল বেলা ৩টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, বগুড়ায় একদিনে চারজন মারা গেছেন, আক্রান্ত আরো সাতজন।
করোনায় মারা গেছেন বগুড়া শহরের খান্দার এলাকার হাফিজুর রহমান (৭৩), ঢাকার
সিফিয়া বেগম (৮৩), নাটোর
জেলার সিংড়া এলাকার বৃন্দাবন চন্দ্র (৭৫) ও বগুড়ার সোনাতলা উপজেলার মোছা. সুফিয়া বেগম (৮৩)। শনিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। নতুন আক্রান্ত সাতজনই বগুড়া সদরের বাসিন্দা।
এদিকে জেলায় দুটি পিসিআর ল্যাবে মোট ১০২টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ৯৮টি নমুনায় ছয়জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে চারটি নমুনায় একজনের পজিটিভ এসেছে।










