বগুড়ার নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. শারমিন আখতার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২১ জুলাই) রাতে তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ বলে জানানো হয়।

জানা গেছে, গত ২০ জুলাই (সোমবার) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা দেন ইউএনও শারমিন আখতার। ওই নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর থেকে তিনি নিজ বাসভবনে আইসোলেশনে আছেন। চিকিৎসকের পরামর্শে রয়েছেন। সম্প্রতি তিনি বিদেশ ফেরত ও করোনায় আক্রান্ত ব্যক্তিদের খোঁজ খবর রাখছিলেন। 

এ ব্যাপারে ইউএনও মোছা. শারমিন আখতার জানান, জ্বর, কাশি থাকলেও বর্তমানে তিনি সুস্থ আছেন। ফলাফল পজিটিভ আসার পর থেকে তিনি নিজ বাসায় হোম আইসোলেশনে রয়েছেন। তার সংস্পর্শে আসা পরিবারের সদস্যদের নমুনা দেয়া হবে।