মাঘের হঠাৎ বৃষ্টিতে দিনাজপুরের হিলিতে কয়েকদিনের ব্যবধানে সব ধরনের শীতকালীন সবজির দাম বেড়েছে। এতে করে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। জীবন বাঁচাতে সবজির দাম কমানোর দাবি জানিয়েছেন তারা। এদিকে সরবরাহ বাড়লে দাম কমে আসবে বলে আশা ব্যবসায়ীদের।
আজ বুধবার সরেজমিনে হিলির কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, বাজারের সব সবজির দোকানেই কমবেশি বিভিন্ন শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তারপরও দাম বৃদ্ধি লক্ষ্য করা গেছে।
ফুলকপি আগে ২০ টাকা পিস বিক্রি হলেও এখন সেটি বিক্রি হচ্ছে ২৫ টাকায়। একই দাম বাধাকপিরও। শিম ৩০ টাকা থেকে বেড়ে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি বেগুন ২০ টাকা বেড়ে ৪০ টাকা, করলা ৫০ টাকা থেকে ৮০ টাকা, গাজর ১৫ টাকা থেকে বেড়ে ২০ টাকা, মটরশুঁটি ৩০ টাকা বেড়ে ৪০ টাকা কেজি, পেঁপে ১০ টাকা বেড়ে ২০ টাকা, লাউ ৩০ টাকা থেকে বেড়ে ৪০ টাকা কেজি, টমেটো ২০ টাকা থেকে বেড়ে ৩০ টাকা, আলু ১০ টাকা থেকে বেড়ে ১২ টাকা এবং কাঁচা মরিচ ২৫ টাকা থেকে বেড়ে ৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
হিলি বাজারের সবজি বিক্রেতা বিপ্লব শেখ বলেন, সাধারণত এই সময়ে বৃষ্টিপাত হয় না। কিন্তু এবারই ব্যতিক্রম। মাঘ মাসের বৃষ্টিতে বিরামপুর, পাঁচবিবিসহ আমাদের আশেপাশের যেসব অঞ্চলে শীতকালীন সবজির খেত নষ্ট হয়ে গেছে। বাজারে সবজির সরবরাহ কমে যাওয়ায় দাম খানিকটা চড়া।
তবে নতুন করে উৎপাদন শুরু হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। তখন সবজির দাম কমে আসবে বলেও তিনি জানান।
হিলিতে সবজির দাম বাড়ায় বিপাকে নিম্ন আয়ের মানুষ