রংপুরের পীরগাছায় যাত্রীবাহী পদ্মরাগ ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রংপুর ও লালমনিরহাটের সঙ্গে ট্রেন যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বিভিন্ন স্টেশনে বেশ কিছু ট্রেন আটকা পড়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ট্রেনটি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা রেলওয়ে স্টেশনের মাস্টার জেনারুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীর জানান, সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মারাগ ট্রেনটি লালমনিরহাট যাচ্ছিল। এ সময় ট্রেনটি পীরগাছা রেলওয়ের আউট সিগনালের কাছে পৌঁছালে হঠাৎ ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়। তবে এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।










