বরিশাল নগরীর কাউনিয়া বিসিক এলাকায় ও বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারী শ্রমিকসহ ৩ জন নিহত হয়েছেন। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।
আজ সোমবার সকালে বরিশাল নগরীর বিসিক এলাকায় কাভার্ডভ্যানের চাঁপায় রেশমা বেগম (৪৫) নামের এক নারী শ্রমিক নিহত হয়েছেন। রেশমা বেগম কাউনিয়া বিসিক এলাকায় অবস্থিত বেঙ্গল বিস্কুট ফ্যাক্টরীর শ্রমিক ছিলেন। সে তার স্বামী মাহবুব হোসেনের সাথে দীর্ঘদিন থেকে কাউনিয়া এলাকার মিরা বাড়ির ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয়রা জানান, হেলপার কাভার্ড ভ্যানটি সরিয়ে অন্যত্র রাখার সময় এই দুর্ঘটনা ঘটে। এসময় কাভার্ড ভ্যানের চাঁপায় রেশমা বেগম ঘটনাস্থলেই নিহত হন। ঘটনার পরপরই হেলপার স্বাধীন মোল্লাকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। হেলপার স্বাধীন বরিশাল সদর উপজেলার কড়াপুর মিয়াবাড়ি মসজিদ সংলগ্ন আব্দুল কুদ্দুস মোল্লার পুত্র।
বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার এএসআই আজিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হেলপারকে আটক করেছে। কাভার্ডভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। পাশাপাশি নিহতের লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে জেলার বাকেরগঞ্জ উপজেলায় মালবাহী পিকআপভ্যান নিয়ন্¿ণ হারিয়ে চালক ও হেলপার নিহত হয়েছে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান,
আজ (সোমবার) দুপুরে উপজেলার আউলিয়াপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পিকআপভ্যানচালক রুবেল ও তার সহযোগী (হেলপার) কুদরত। দুজনেই ছিলেন খুলনার বাসিন্দা।
বরিশালে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩