বাংলাদেশে প্রযুক্তিনির্ভর ব্যবসার সুযোগ সম্প্রসারণে ইউরেকা এআই লিমিটেড ও ইউডিআই অপটোইলেকট্রনিকস বিডি লিমিটেডের মধ্যে একটি ব্যবসায়িক চুক্তি হয়েছে। সম্প্রতি ঢাকায় প্রতিষ্ঠান দুটির মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তির মাধ্যমে নতুন ব্যবসায়িক সুযোগ অনুসন্ধান, বাজারে সহযোগিতা বাড়ানো এবং বাংলাদেশে প্রযুক্তিনির্ভর বিভিন্ন সমাধান নিয়ে কাজ করার বিষয়ে দুই প্রতিষ্ঠান একমত হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউরেকা এআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শরিফুল আলম এবং ইউডিআই অপটোইলেকট্রনিকস বিডি লিমিটেডের ম্যানেজিং পার্টনার জ্যাকসহ প্রতিষ্ঠান দুটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠান নিজেদের প্রযুক্তিগত দক্ষতা, বাজার অভিজ্ঞতা ও উদ্ভাবনী সক্ষমতা কাজে লাগিয়ে নতুন বাজারের সুযোগ তৈরি এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সহযোগিতা জোরদারে কাজ করবে বলে জানানো হয়েছে।
-সংবাদ বিজ্ঞপ্তি










