চট্টগ্রামে লোহাগড়ার জাঙ্গালিয়া মাজার গেইট এলাকায় বাস ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এছাড়া, আহত হয়েছেন আরো ৬ জন।
আজ সোমবার (৩১ মার্চ) সকালে সৌদিয়া পরিবহনের একটি বাস ও একটি মিনি বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস।
সকাল ৭টা ২৫ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে ১০ মিনিটের মধ্যে দুর্ঘটনাস্থলে পৌঁছেছে লোহাগড়া ফায়ার স্টেশনের ১টি ইউনিট। সেখানে চলছে উদ্ধার কাজ।










