চীনের কনকা গ্রুপের আউটস্ট্যান্ডিং ডিস্ট্রিবিউটর পুরস্কারে ভূষিত হয়েছে বাংলাদেশের ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী ইলেক্ট্রো মার্ট গ্রুপ। সম্প্রতি চীনে এক অনুষ্ঠানের মাধ্যমে ইলেক্ট্রো মার্ট গ্রুপের ডিএমডি মো. নুরুল আফছারের হাতে কনকার ভাইস প্রেসিডেন্ট হ্যাং ফ্যান লিন পুরস্কারের ক্রেস্ট ও সনদ তুলে দেন। ইলেকট্রনিক্স ব্যান্ড কনকা ইলেক্ট্রো মার্ট গ্রুপের হাত ধরে বাংলাদেশে যাত্রা শুরু করে ১৯৯৮ সালে।

ইলেক্ট্রো মার্ট গ্রুপ এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, ইলেক্ট্রো মার্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় চায়না-বাংলাদেশের যৌথ প্রযুক্তি শেয়ারের মাধ্যমে গ্রাহকদের পরিবেশবান্ধব নিত্য নতুন কনকা ব্র্যান্ড ইলেক্ট্রনিক্স পণ্য সামগ্রী সাশ্রয়ী মূল্যে সরবরাহ করে যাচ্ছে। শীর্ষস্থানীয় ব্র্যান্ড কনকার রয়েছে রেফ্রিজারেটর, ফ্রিজার, এলইডি টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইলেক্ট্রিক ক্যাটল, গ্যাস স্টোভ, ইনফ্রেইড কুকার, প্রেসার কুকার, রাইস কুকার, ইলেক্ট্রিক আয়রনসহ বেশ কিছু হোম অ্যাপ্ল্যায়েন্সের পণ্য।