চট্টগ্রামে শ্রমিক হত্যার বিচার, লকডাউনে শ্রমজীবী মানুষের ঘরে ঘরে রেশন প্রদান, স্বাস্থ্য খাতে প্রণোদনা বাড়ানো, সরকারি তত্ত্বাবধানে আইসিইউ শয্যা সংখ্যা বৃদ্ধি, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ একাধিক দাবিতে বগুড়ায় জেলা ছাত্র ইউনিয়নের উদ্যোগে প্রতীকী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে শহরের সাতমাথায় এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনের স্থলে চারজন উপস্থিত ছিলেন এবং দড়ি টানিয়ে তাতে দাবি-দাওয়া সাঁটানো হয়।
বগুড়ায় ছাত্র ইউনিয়নের প্রতীকী মানববন্ধন
চট্টগ্রামে শ্রমিক হত্যার বিচার, লকডাউনে শ্রমজীবী মানুষের ঘরে ঘরে রেশন প্রদান, স্বাস্থ্য খাতে প্রণোদনা বাড়ানো, সরকারি তত্ত্বাবধানে আইসিইউ শয্যা সংখ্যা বৃদ্ধি, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ একাধিক দাবিতে বগুড়ায় জেলা ছাত্র ইউনিয়নের উদ্যোগে প্রতীকী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।










